ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত খুনিরা শুধু স্বামীকে নয়, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’—একরাম হত্যার বিচার ও জমি ফেরতের আকুতি স্ত্রীর চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী রুট বদলে নতুন কৌশলে স্বর্ণ চোরাচালান, শাহজালাল বিমানবন্দরে তিন মাসে জব্দ ৫২ কেজির বেশি স্বর্ন সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ ধর্ম নয়, মানুষ হিসেবেই নাগরিকের পরিচয়—আইনমন্ত্রী; ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে সরকারের উদ্যোগের আশ্বাস”
উচ্চ, আদালতের, আদেশ, অমান্য, করে, উচ্ছেদ,রাসিকের, সাবেক, নির্বাহী, ম্যাজিস্ট্রেট ও, সাবেক, কাউন্সিলরকে, ৫০, হাজার, টাকা, করে, জরিমানা

উচ্চ আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ: রাসিকের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাবেক কাউন্সিলরকে ৫০ হাজার টাকা করে জরিমানা

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৪ জুলাই ২০২৬ ইং,সময়, সকাল ০৭:২১ মিনিট।

নিজস্ব প্রতিবেদক | উচ্চ আদালতের স্থিতাবস্থার (স্ট্যাটাস কো) আদেশ উপেক্ষা করে স্থাপনা উচ্ছেদ করায় আদালত অবমাননার দায়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে দায়ের করা আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর মোস্তাফিজুর রহমান। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী জাফর সাদেক এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। রায় ঘোষণার পর রাসিকের পক্ষে আইনজীবী জাফর সাদেক সাংবাদিকদের জানান, রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। আদালত তৎকালীন সচিবকে অব্যাহতি দিলেও সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মামলার নথি অনুযায়ী, রাজশাহীর বোয়ালিয়া থানার বহরমপুর মৌজার ০ দশমিক ২৮০ একর বিতর্কিত জমিতে অবস্থিত মিম ফার্মা অ্যান্ড মেডিকেল সার্ভিস, ওয়াসিক হল, সূচনা মেডিকেল হল, রায়হান হার্ডওয়্যার এবং স্টুডিও হেভেন উচ্ছেদের জন্য ২০১০ সালের ৩০ মার্চ নোটিশ দেয় রাজশাহী সিটি করপোরেশন। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানের মালিক সৈয়দ আলতাফ হোসেন, ওবায়দুর রহমানসহ পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১০ সালের ১১ এপ্রিল হাইকোর্ট তিন মাসের জন্য ওই জমি-সংক্রান্ত বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেন। পরবর্তীতে একই বছরের ২২ জুলাই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থার আদেশ বহাল রাখা হয়। আবেদনকারীদের অভিযোগ, উচ্চ আদালতের ওই নির্দেশ কার্যকর থাকা অবস্থায় ২০২৪ সালের ৮ এপ্রিল রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান খালি করার নোটিশ দেন। পরে ২৬ এপ্রিল উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পূর্ব নোটিশ ছাড়াই আবেদনকারীদের স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ ঘটনার পর ২০২৪ সালে রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন রিটকারীরা। ওই আবেদনের শুনানি নিয়ে ২০২৪ সালের ২৬ জুন হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তীতে রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালত এ রায় ঘোষণা করেন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া

উচ্চ, আদালতের, আদেশ, অমান্য, করে, উচ্ছেদ,রাসিকের, সাবেক, নির্বাহী, ম্যাজিস্ট্রেট ও, সাবেক, কাউন্সিলরকে, ৫০, হাজার, টাকা, করে, জরিমানা

উচ্চ আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ: রাসিকের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাবেক কাউন্সিলরকে ৫০ হাজার টাকা করে জরিমানা

আপডেট সময় ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬