ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগ: নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যসহ চারজন কারাগারে, দুই পুলিশ সাময়িক বরখাস্ত

জেটিভি নিউজ বাংলা

তারিখ :০৫ জুলাই ২০২৬ ইং,সময় সকাল :০৮:২৬ মিনিট।

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও মো. রানা। শনিবার (৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুইজন সোর্সকে সঙ্গে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের উদ্দেশ্যে সুমা আক্তারের বাড়িতে যান। এ সময় অভিযানের নামে তারা স্বর্ণালংকার চুরি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ এবং মো. রানাকে গ্রেফতার করে। একই সঙ্গে অভিযুক্ত এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে, গত ২ জুলাই বিকেলে ফতুল্লার জামতলা এলাকায় একটি বাড়িতে দুই সোর্সকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় স্থানীয় লোকজন দুই পুলিশ সদস্য ও দুই সোর্সকে গণপিটুনি দেন। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগ: নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যসহ চারজন কারাগারে, দুই পুলিশ সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬