জেটিভি নিউজ বাংলা
তারিখ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ইং,সময় বেলা ১২:৩৬ মিনিট।উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। তবে কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে, অভিযানে কী ধরনের অনিয়ম বা দুর্নীতির তথ্য যাচাই করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কিনা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। অভিযান চলমান থাকায় এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 











