জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬ ইং| বুধবার,সময় : রাত ১০:১৬ মিনিট।সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মালয়েশিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে.....

স্টাফ রিপোর্টার 











