জেটিভি নিউজ বাংলা
তারিখ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ইং,সময় রাত ০৪:০৩ মিনিট।জুনিয়র এএইচএফ কাপ নারী হকি: পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়, হ্যাটট্রিকে ম্যাচসেরা ইমা
ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ নারী হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে হ্যাটট্রিক করেছেন ইমা। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি ম্যাচসেরার (প্লেয়ার অব দ্য ম্যাচ) পুরস্কার জিতেছেন। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে হারায় হংকং চায়নাকে। ওই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আইরিন আক্তার রিয়া। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। সেই ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন আইরিন আক্তার রিয়া। টানা তিন জয়ে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের মাধ্যমে দলটি নিজেদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে। একই সঙ্গে প্রথম তিন ম্যাচে অপরাজিত থেকে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। জেটিভি নিউজ বাংলা – সত্যের পথে, বস্তুনিষ্ঠ সংবাদ।

স্পোর্টস ডেস্ক 






















