ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত খুনিরা শুধু স্বামীকে নয়, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’—একরাম হত্যার বিচার ও জমি ফেরতের আকুতি স্ত্রীর চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী রুট বদলে নতুন কৌশলে স্বর্ণ চোরাচালান, শাহজালাল বিমানবন্দরে তিন মাসে জব্দ ৫২ কেজির বেশি স্বর্ন সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ ধর্ম নয়, মানুষ হিসেবেই নাগরিকের পরিচয়—আইনমন্ত্রী; ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে সরকারের উদ্যোগের আশ্বাস”

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৭ জুলাই ২০২৬ ইং, সোমবার,সময় রাত ০৯:১৪ মিনিট। জেটিভি নিউজ বাংলা ডেস্ক: ছবি সংগৃহিত মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মডেল ও অভিনেত্রী মোছা. ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীর দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নজরুল ইসলাম ভূইয়া। তার পক্ষে অ্যাডভোকেট আরাফাত মোস্তফা জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় মেডিকেল রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই তারিকুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ইমন নামে এক ব্যক্তি স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য ১৬ লাখ টাকায় একটি চুক্তি করেন। একই দিন রাত ৮টার দিকে তিনি তার মাকে সঙ্গে নিয়ে খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট এলাকায় অবস্থিত আশিয়ান মেডিক্যাল কলেজে নজরুল ইসলাম ভূইয়ার সঙ্গে বৈঠকে অংশ নিতে যান। বাসায় অতিথি থাকায় তার মা গাড়ি নিয়ে বাসায় ফিরে যান। অভিযোগ অনুযায়ী, তার মা চলে যাওয়ার পর নজরুল ইসলাম ভূইয়া স্নিগ্ধাকে উদ্দেশ করে বলেন, “তোকে আমি ৬ মাস যাবৎ খুঁজতেছি, তুই আমার টাকায় অন্য ব্যাটাকে সঙ্গে নিয়ে বাসার পর্দা কিনেছিস।” স্নিগ্ধা তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি ভুল ব্যক্তিকে চিনেছেন এবং তিনি যাকে ভাবছেন, তিনি সেই ব্যক্তি নন। এ সময় ইমন নামে ওই ব্যক্তি তাকে ইশারায় অভিযুক্তের কথা মেনে নিতে বলেন। মামলায় আরও অভিযোগ করা হয়, এরপর নজরুল ইসলাম ভূইয়া একটি শর্টগান বের করে তাকে গুলি করার হুমকি দেন। তার হাত-পা বেঁধে সোফার ওপর ফেলে গলা চেপে ধরা হয় এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ৫০ থেকে ৬০টি আঘাত করা হয়। একপর্যায়ে তাকে চুল ধরে টেনেহিঁচড়ে মেঝেতে ফেলে দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, পরে নজরুল ইসলাম তার ব্যক্তিগত সহকারী (পিএস)-কে দিয়ে জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করেন। তিনি কফি পান করতে অস্বীকৃতি জানালে তার মুখের ওপর গরম কফি ঢেলে দেওয়া হয়। এরপর নজরুল ইসলাম কাঁচি হাতে নিয়ে তার চেহারা নষ্ট করার হুমকি দেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, “তুই জেবা টাকিয়া।” স্নিগ্ধা বারবার বোঝানোর চেষ্টা করেন যে তিনি জেবা টাকিয়া নন। কিন্তু অভিযুক্ত তা মানতে অস্বীকৃতি জানান। মামলায় আরও বলা হয়েছে, নজরুল ইসলাম তাকে মারধর করে বলেন, “তুই দেড় কোটি টাকা নিয়ে অন্য পুরুষের সঙ্গে সংসার করছিস।” এরপর প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় তাকে মারধর করা হয়। লাথি মেরে সোফা থেকে নিচে ফেলে দেওয়া হয়। তার মুখ চেপে ধরে জোরপূর্বক মদের সঙ্গে ওষুধজাতীয় কিছু মিশিয়ে পান করানো হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্ত অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে ভবনের প্রথম তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে বাসায় ফিরে যান স্নিগ্ধা চৌধুরী। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার পর তিনি একদিন অচেতন ছিলেন। পরে ২৬ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। তবে উল্লেখ্য, এসব অভিযোগ মামলার বাদীর এজাহারে উল্লিখিত। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আদালতে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্য এ বিষয়ে এখনও জানা যায়নি।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ৫ মিনিট আগে