ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত খুনিরা শুধু স্বামীকে নয়, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’—একরাম হত্যার বিচার ও জমি ফেরতের আকুতি স্ত্রীর চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী রুট বদলে নতুন কৌশলে স্বর্ণ চোরাচালান, শাহজালাল বিমানবন্দরে তিন মাসে জব্দ ৫২ কেজির বেশি স্বর্ন সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ ধর্ম নয়, মানুষ হিসেবেই নাগরিকের পরিচয়—আইনমন্ত্রী; ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে সরকারের উদ্যোগের আশ্বাস”

সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ

তারিখ: ২৬ জুলাই ২০২৬ ইং, রবিবার, সময় ঃ সকাল ০৯:০২ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে রেজিস্ট্রেশনকৃত অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। এতে আরও জানানো হয়, এ-সংক্রান্ত একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। ওই রোডম্যাপে একাডেমিক মাইগ্রেশনের পদ্ধতি, সময়সূচি এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে, তারা শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে কর্তৃপক্ষের বিশ্বাস, পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমেই এই প্রক্রিয়ার সফল ও সময়োপযোগী বাস্তবায়ন সম্ভব। এ প্রেক্ষাপটে, আসন্ন রোডম্যাপ প্রকাশ এবং পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।  

— জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া

সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ

আপডেট সময় ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬