ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত খুনিরা শুধু স্বামীকে নয়, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’—একরাম হত্যার বিচার ও জমি ফেরতের আকুতি স্ত্রীর চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী রুট বদলে নতুন কৌশলে স্বর্ণ চোরাচালান, শাহজালাল বিমানবন্দরে তিন মাসে জব্দ ৫২ কেজির বেশি স্বর্ন সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ ধর্ম নয়, মানুষ হিসেবেই নাগরিকের পরিচয়—আইনমন্ত্রী; ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে সরকারের উদ্যোগের আশ্বাস”

পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৭ জুলাই ২০২৬ ইং, সোমবার, সময় বিকাল ০৫:৪৪ মিনিট। গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের চামুড্ডা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চামুড্ডা বাজার সংলগ্ন নৈবাড়ীগামী সড়কের কাজলের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিলন মাঝি (২১), মো. ইয়ামিন ইসলাম (১৯) এবং অপূর্ব চক্রবর্তী (১৯)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদসহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া

পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন

আপডেট সময় ৯ ঘন্টা আগে