ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৫ জুলাই ২০২৬ ইং, সময়: ১১:৩৫ মিনিট।

সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ ও হুমকি দেওয়ার অভিযোগে শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই অভিযোগ দাখিল করেন। অভিযোগে নাম থাকা অন্য ব্যক্তিরা হলেন— আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি। অভিযোগে বলা হয়েছে, তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী, শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগকারী মিল্লাত হোসেন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

আপডেট সময় ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬