ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের প্রশংসায় প্রধানমন্ত্রী, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বন্যাকবলিত এলাকায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ে চাপের অভিযোগ: খাদ্য ও আশ্রয়ের সংকটে দিশেহারা মানুষ, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা সচেতন ও দায়িত্বশীল নাগরিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়’: মির্জা ফখরুল নতুন কুঁড়ি স্পোর্টস’-এ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, ১ লাখ ৭০ হাজারের বেশি শিশু-কিশোরের অংশগ্রহণ; বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত খুনিরা শুধু স্বামীকে নয়, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’—একরাম হত্যার বিচার ও জমি ফেরতের আকুতি স্ত্রীর চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সচেতন ও দায়িত্বশীল নাগরিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়’: মির্জা ফখরুল

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৮ জুলাই ২০২৬ ইং,সময় :সকাল ১০:৫৭ মিনিট।

‘সচেতন ও দায়িত্বশীল নাগরিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নাগরিকরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করলে ২০ কোটি মানুষের দেশে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশু সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জাতীয় পর্যায়েও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে আধুনিকায়নের আওতায় এনে এর শয্যাসংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৬৭০-এ উন্নীত করা হয়েছে। হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, চীনের সহায়তায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের একটি দল চীন সফরে গেছে। তারা দেশে ফিরে সরাসরি ঠাকুরগাঁওয়ে আসবে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের প্রশংসায় প্রধানমন্ত্রী, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

সচেতন ও দায়িত্বশীল নাগরিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়’: মির্জা ফখরুল

আপডেট সময় ১৮ ঘন্টা আগে