ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ ঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি ইসরায়েলে ড্রোন হামলা, নেতানিয়াহু টার্গেট ভিআইপি  বন্দিদের বিষাদময় ঈদ ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা সাভার-আশুলিয়া বাইপাইলে যানজট নিরসনে শ্রমিক ইউনিয়নের উদ্যোগ ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, স্বস্তিতে নগরবাসী প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সরকারি কাজের তদারকি চালিয়ে যাচ্ছেন ছাত্রদলের নতুন নেতৃত্বে ‘ইলেকশন’ দাবিতে জোর, শেষ মেয়াদের পর শুরু তীব্র আলোচনা রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধীদের ওয়াকআউট, প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি

  • Reporter Name
  • আপডেট সময় ১০ ঘন্টা আগে
  • ৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২১ মার্চ ২০২৬,সময়: ১০:৩১ মিনিট  

ঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি

পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীতে গণপরিবহন কার্যক্রমে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। প্রতি বছরের মতো পুরোপুরি স্থবির না হয়ে শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশাও চলাচল করছে, যদিও যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলিস্তান থেকে প্রায় সব রুটেই বাস চলাচল অব্যাহত রয়েছে। গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট হয়ে মিরপুর রুটে যেমন বাস চলছে, তেমনি ধানমন্ডি-শ্যামলি হয়ে গাবতলী এবং মিরপুরগামী যানবাহনও চলতে দেখা গেছে। এছাড়া গুলিস্তান হয়ে রামপুরা, বাড্ডা ও আব্দুল্লাহপুর এবং সায়দাবাদ-সাইনবোর্ড রুটেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের চালক ইব্রাহিম জানান, তিনি সকাল ৬টায় মিরপুর থেকে বাস ছেড়েছেন। যাত্রী সংখ্যা কম হলেও ঈদের নামাজের পর যাত্রী বাড়বে বলে আশা করছেন। তিনি আরও বলেন, “এটাই আমাদের নিয়মিত কাজ। ঈদ বা অন্য উৎসব বলে আলাদা কিছু মনে হয় না। পরিবারের জন্য নতুন কাপড় কিনেছি, তবে নিজের জন্য কিছু নেওয়া হয়নি।” পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সকালবেলায় যাত্রী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ঘর থেকে বের হলে যাত্রীর সংখ্যা বাড়বে এবং গণপরিবহনে চাপও বৃদ্ধি পাবে। ঈদের দিনেও এমন সচল পরিবহন ব্যবস্থা রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ

ঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি

আপডেট সময় ১০ ঘন্টা আগে