ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

বাণিজ্যচুক্তি দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র, অবৈধ বাংলাদেশি ফেরত নিতে সম্মতি ঢাকার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 বাণিজ্যচুক্তি দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র, অবৈধ বাংলাদেশি ফেরত নিতে সম্মতি ঢাকার

জেটিভি নিউজ বাংলা

৬ মার্চ ২০২৬ | ঢাকা সময়: ৮:৩৫ মিনিট। দুই দিনের সফরে ঢাকায় এসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি পল কাপুর সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি বাস্তবায়ন, অবৈধ অভিবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে করা বাণিজ্যচুক্তি দ্রুত এবং যথাযথভাবে বাস্তবায়ন করা হোক। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি নাগরিকদের আদালতে মামলা নিষ্পত্তির পর দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়েও জোর দিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি করে অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী বাংলাদেশের পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বেসামরিক উড়োজাহাজ, যন্ত্রাংশ ও সেবা কেনা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ পরিকল্পনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর বিষয়ও উল্লেখ রয়েছে। আগামী ১৫ বছরে জ্বালানি আমদানির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, সয়াজাত পণ্য ও তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। এদিকে যুক্তরাষ্ট্র অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রায় ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায়। ইতোমধ্যে ৩২৭ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, চুক্তিতে ‘এন্ট্রি ক্লজ’ ও ‘এক্সিট ক্লজ’ রয়েছে। অর্থাৎ সরকারি নোটিফিকেশন ছাড়া এটি কার্যকর হবে না এবং প্রয়োজনে ৬০ দিনের নোটিশ দিয়ে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

বাণিজ্যচুক্তি দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র, অবৈধ বাংলাদেশি ফেরত নিতে সম্মতি ঢাকার

আপডেট সময় ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬