ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সিমি কিবরিয়াকে প্রধান অতিথি করা নিয়ে বিতর্ক, বাহুবলে ইউএনও ও এসি ল্যান্ড বদলি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৩ মার্চ ২০২৬ সময়: ১১:৪৫ মিনিট

সিমি কিবরিয়াকে প্রধান অতিথি করা নিয়ে বিতর্ক, বাহুবলে ইউএনও ও এসি ল্যান্ড বদলি

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া–এর স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বাহুবল উপজেলার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার পৃথক প্রজ্ঞাপনে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও লিটন চন্দ্র দেকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসি (ভূমি) মাহবুবুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বাহুবল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সভায় তাঁর পাশে বসেন ইউএনও লিটন চন্দ্র দে, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিএনপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। এর এক দিন আগে, বুধবার নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজা কিবরিয়া। তবে সভা শুরুর কিছুক্ষণ পর তিনি স্থান ত্যাগ করলে প্রধান অতিথির আসনে বসেন তাঁর স্ত্রী সিমি কিবরিয়া এবং উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেন। সভা শেষে সিমি কিবরিয়া উপজেলা পরিষদ এলাকা পরিদর্শন করেন। এ সময় ইউএনও মো. রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম তাঁর সঙ্গে ছিলেন। একই দিন সকালে তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।   উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় একজন সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান অতিথি করার বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করা হলো।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সিমি কিবরিয়াকে প্রধান অতিথি করা নিয়ে বিতর্ক, বাহুবলে ইউএনও ও এসি ল্যান্ড বদলি

আপডেট সময় ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬