ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

🗓️ ০৩ মার্চ ২০২৬ | 🕑 দুপুর ২:২৫ মিনিট।

পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা

আফগানিস্তান সীমান্ত ইস্যুতে উত্তেজনার মধ্যে পাকিস্তান নতুন করে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। অন্যদিকে, ইরানে যৌথ হামলা চালিয়েছে Israel ও United States—যার জেরে পুরো মধ্যপ্রাচ্য এখন চরম অস্থিরতায়। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত United States Embassy Islamabad এবং লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটগুলো ‘নিরাপত্তা পরিস্থিতি’র কারণ দেখিয়ে আগামী ৬ মার্চ, শুক্রবার পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

করাচিতে সহিংসতা, গুলি ও কাঁদানে গ্যাস

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei-এর মৃত্যুর খবর সামনে আসার পর করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয় বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, একদল বিক্ষোভকারী কনস্যুলেটের মূল ফটক বেয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। জানালা ভাঙচুরের ঘটনাও ঘটে। এএফপির এক প্রতিবেদক জানান, “একদল তরুণ মূল ফটক টপকে ভবনে ঢোকার চেষ্টা করে, যাদের কেউ কেউ জানালা ভেঙে ফেলেছিল।” কিছু প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের লক্ষ্য করে গুলি চালায়। পাশাপাশি পাকিস্তানি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

হতাহতের আশঙ্কা

ওই ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। তবে সরকারি পর্যায় থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ভিসা প্রক্রিয়া বাতিল

এই সহিংস ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের জন্য নির্ধারিত সব ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, ইরান-ইসরাইল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার প্রভাব এখন দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়ছে—বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।  

📌 আরও আপডেট পেতে সঙ্গে থাকুন

জেটিভি নিউজ বাংলার সাথে...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা

আপডেট সময় ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬