ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধীদের ওয়াকআউট, প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১২ মার্চ ২০২৬ | সময়: ৭:৪ মিনিট।

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধীদের ওয়াকআউট, প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, যে রাষ্ট্রপতির সঙ্গে অতীতে আলোচনা হয়েছে এবং যার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাকে এখন কেন অস্বীকার করা হচ্ছে—এ প্রশ্নের জবাব বিরোধী দলকেই দিতে হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট বিকাল এবং ৬ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী নেতাদের আলোচনা হয়েছে। সেই রাষ্ট্রপতির সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। এমনকি বিরোধী দলের কয়েকজন সদস্য বর্তমান সংসদেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা করা স্ববিরোধিতার সামিল বলেও মন্তব্য করেন তিনি। তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে বিরোধী দলের এমন প্রতিবাদ নতুন কিছু নয়, তারা চাইলে ওয়াকআউট করতেই পারে। এদিকে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর সময় এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণের আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ শুরু করেন। তারা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দিতে থাকেন। পরে একপর্যায়ে হট্টগোলের মধ্যে বিরোধী সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধীদের ওয়াকআউট, প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬