ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ছাত্রদলের নতুন নেতৃত্বে ‘ইলেকশন’ দাবিতে জোর, শেষ মেয়াদের পর শুরু তীব্র আলোচনা

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৩ মার্চ ২০২৬

সময়: ২:০০  পিএম।

ছাত্রদলের নতুন নেতৃত্বে ‘ইলেকশন’ দাবিতে জোর, শেষ মেয়াদের পর শুরু তীব্র আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব গঠনকে ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ‘সিলেকশন’ পদ্ধতিতে কমিটি গঠনের প্রচলন থাকলেও এবার কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের দাবি তুলছেন তৃণমূল নেতাকর্মীরা। গত ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব গঠনের বিষয়টি সামনে আসে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদও প্রায় এক বছর আগে শেষ হয়েছে। ফলে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা—দুই স্তরেই নতুন কমিটি গঠনের আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি তেজগাঁও কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুত পুনর্গঠন কার্যক্রম শুরু করার পরামর্শ দেওয়া হয়। এরপর থেকেই সম্ভাব্য পদপ্রত্যাশী নেতাদের তৎপরতা বেড়েছে। ইফতার মাহফিল, শোডাউন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। ছাত্রদলের তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী মনে করছেন, কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনে গণতান্ত্রিক চর্চা বাড়বে এবং নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হবে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠনের নজিরও তৈরি হয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন কেন্দ্রীয় কমিটিতে ২০০৯–১০ থেকে ২০১১–১২ সেশনের নেতাদের প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন মমিনুল ইসলাম জিসান, আমানউল্লাহ আমান, এস এম মাহমুদুল হাসান রনি, ফারুক হোসেন ও মোস্তাফিজুর রহমান। এছাড়া ২০১০–১১ সেশন থেকে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যদের তালিকায় রয়েছেন মিনহাজ আহমেদ প্রিন্স, নাসির উদ্দিন শাওন, রাজু আহমেদ, গাজী সাদ্দাম হোসেন, মাহমুদ ইসলাম কাজল, তারেক হাসান মামুন ও আব্দুর রহমান রনি। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নয়, বরং রাজপথের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং দীর্ঘদিন সক্রিয় কর্মীদের মধ্য থেকেই নেতৃত্ব আসা উচিত। তাদের মতে, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দলের প্রতি কমিটমেন্ট, ত্যাগের মানসিকতা, মেধা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষার্থীবান্ধব মনোভাবকে গুরুত্ব দিতে হবে। তবে নতুন কমিটি গঠনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত দিলে তখনই নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে ‘ইলেকশন’ দাবিতে জোর, শেষ মেয়াদের পর শুরু তীব্র আলোচনা

আপডেট সময় ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬