ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২১ মার্চ ২০২৬ | সময়: ৬:৩৮ মিনিট  

পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ

  রাজধানীজুড়ে যখন মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই সেই আনন্দ নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবার ছেড়ে সড়কের শৃঙ্খলা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। শনিবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়ক ও ট্রাফিক সিগন্যাল ঘুরে দেখা যায়, যানজট নিয়ন্ত্রণ ও সড়কের স্বাভাবিক গতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। গুরুত্বপূর্ণ মোড়, ব্যস্ত সড়ক এবং বিনোদনকেন্দ্রের আশপাশেও তাদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যরা জানান, ঈদের দিনেও ছুটি না পাওয়ার কষ্ট থাকলেও মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারার মধ্যেই তারা খুঁজে নিচ্ছেন আনন্দ। অনেকেই ঈদের নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে বের হলেও দায়িত্বের চাপে সেই সুযোগ পাননি। রাজধানীর গণভবন সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. সাকিল জানান, ভোর ৬টা থেকে দায়িত্ব পালন করছেন তিনি। ঈদের নামাজ আদায়ের ইচ্ছা থাকলেও যানবাহনের চাপের কারণে তা সম্ভব হয়নি। ডিউটি শেষে আবার রাতেও দায়িত্বে ফিরতে হবে বলে জানান তিনি। পরিবার, বিশেষ করে ছোট সন্তানের সঙ্গে ঈদ করতে না পারার কষ্ট থাকলেও দায়িত্বকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। একই এলাকার আরেক ট্রাফিক সদস্য মো. সোহাগ বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত ডিউটি শেষে আবার রাতেও দায়িত্ব পালন করতে হবে। ঈদের আনন্দ তারা খুঁজে নিচ্ছেন সড়কে দায়িত্ব পালনের মধ্যেই। দেশের স্বার্থে ও মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য পরিবার থেকে দূরে থাকাকে তারা কর্তব্য হিসেবে দেখছেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে সারাদেশেই নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের কারণে অধিকাংশ সদস্যই ছুটি পাননি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আকাঙ্ক্ষা থাকলেও দেশের মানুষের নিরাপত্তা ও স্বস্তিকেই নিজেদের ঈদ আনন্দ হিসেবে গ্রহণ করেছেন এই দায়িত্বশীল সদস্যরা।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ

আপডেট সময় ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬