জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৯ মার্চ ২০২৬,সময়: ৭:৪৯ মিনিট।সাভার-আশুলিয়া বাইপাইলে যানজট নিরসনে শ্রমিক ইউনিয়নের উদ্যোগ
ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া বাইপাইল সড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে কাজ করে যাচ্ছে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি শামীম পারভেজ-এর নেতৃত্বে এবং আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম খানের তত্ত্বাবধানে শ্রমিকরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সড়কে থেকে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে শিল্পাঞ্চল হওয়ায় এই সড়কে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে, যার ফলে প্রায়ই সৃষ্টি হয় তীব্র যানজট। তবে শ্রমিক ইউনিয়নের এই উদ্যোগে কিছুটা হলেও কমেছে যানজটের ভোগান্তি—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের পাশাপাশি শ্রমিক ইউনিয়নের এই কার্যক্রম প্রশংসনীয় হলেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

Reporter Name 





















