ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত খুনিরা শুধু স্বামীকে নয়, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’—একরাম হত্যার বিচার ও জমি ফেরতের আকুতি স্ত্রীর চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী রুট বদলে নতুন কৌশলে স্বর্ণ চোরাচালান, শাহজালাল বিমানবন্দরে তিন মাসে জব্দ ৫২ কেজির বেশি স্বর্ন সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ ধর্ম নয়, মানুষ হিসেবেই নাগরিকের পরিচয়—আইনমন্ত্রী; ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে সরকারের উদ্যোগের আশ্বাস”

চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেটিভি নিউজ বাংলা ডেস্ক

তারিখ: ২৭ জুলাই ২০২৬ ইং,সম সকাল ০৯:২২ মিনিট। ঢাকা: চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং এ লক্ষ্যে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ’ বিষয়ক এক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে অনেক দেশ বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করছে। বিভিন্ন খাতে কীভাবে বিনিয়োগ করা যায়, সে বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, এই প্রক্রিয়া চলমান রয়েছে। অনেক বিদেশি বিনিয়োগকারী ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিনিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি নির্দিষ্ট কোনো দিনক্ষণ বা সময় দেখে সম্পন্ন হয় না; বরং প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতির মধ্য দিয়েই বিনিয়োগ বাস্তবায়নের কাজ এগিয়ে যায়। বিনিয়োগ আনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের যেমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, তেমনি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন। তিনি আরও বলেন, বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার যেভাবে ধ্বংস করা হয়েছে, তাতে পুরো অর্থনৈতিক ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে একটি গতিশীল অর্থনীতিতে রূপান্তর করতে সরকার প্রয়োজনীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করছে। সরকার বিনিয়োগের অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে কি না— এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, অবশ্যই করেছে। তিনি জানান, জ্বালানি খাত সরকারের অন্যতম অগ্রাধিকার। এছাড়া টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পেও বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। তিনি বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রান্তিক জনগোষ্ঠী, কুটির শিল্প এবং শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক বিনিয়োগের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে। পাশাপাশি খেলাধুলাও একটি সম্ভাবনাময় খাত, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ আনা সম্ভব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়া খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ক্রীড়া কূটনীতিকে কাজে লাগাচ্ছে। একই সঙ্গে সংস্কৃতি খাতেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লু ইকোনমি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। বাংলাদেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশও এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া

চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১৭ ঘন্টা আগে