ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত খুনিরা শুধু স্বামীকে নয়, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’—একরাম হত্যার বিচার ও জমি ফেরতের আকুতি স্ত্রীর চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী রুট বদলে নতুন কৌশলে স্বর্ণ চোরাচালান, শাহজালাল বিমানবন্দরে তিন মাসে জব্দ ৫২ কেজির বেশি স্বর্ন সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন ইতিবাচকভাবে বিবেচনায়, শিগগিরই আসছে রোডম্যাপ ধর্ম নয়, মানুষ হিসেবেই নাগরিকের পরিচয়—আইনমন্ত্রী; ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে সরকারের উদ্যোগের আশ্বাস”

ইরান ও লোহিত সাগরের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৩ জুলাই ২০২৬ ইং,সময়, সকাল ০৮:৪৩ মিনিট।

জেটিভি নিউজ বাংলা, আন্তর্জাতিক ডেস্ক: প্রতিকৃতি ছবি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ বা ১ ডলার ৪৪ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৮ ডলার ২৭ সেন্টে কেনাবেচা হচ্ছে। অপরদিকে, ০:১১ GMT অনুযায়ী ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ শতাংশ বা ১ ডলার ৯৩ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৯৬ ডলারে পৌঁছেছে। যা গত ৮ জুনের পর তেলের সর্বোচ্চ দাম। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইরানে নতুন করে হামলা এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তেলের ট্যাঙ্কারে আক্রমণের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এরই প্রভাবে তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর আগের লেনদেন সেশনেও ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৯৪ ডলার ০৭ সেন্টে স্থিতিশীল হয়েছিল। অন্যদিকে, গত বুধবার ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দামের ওপর চাপ আরও বাড়ছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া

ইরান ও লোহিত সাগরের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

আপডেট সময় ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬