ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনপ্রশাসনের শীর্ষ দুই পদে নতুন নিয়োগের আলোচনা, সম্ভাব্য তালিকায় একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা জেনেও কেন প্রার্থী দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক কাঁচা মরিচ আমদানিতে অর্ধেকে নেমেছে দাম, বেনাপোলে ৩০০ থেকে ১৫০-১৮০ টাকা মহেশখালীর মেগা প্রকল্প থেকে বন্যার্তদের পুনর্বাসন—রোববার কক্সবাজার ও চট্টগ্রামে তারেক রহমান বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে পুলিশের ব্যারিকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক পেশাজীবীদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে পেশাগত কাজে বিঘ্ন নয়: তারেক রহমান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম: হাফিজ উদ্দিন বৃষ্টির প্রভাব কাটতেই সবজির বাজারে স্বস্তি, তবে মাছ-মাংস-ডিমের ঊর্ধ্বমূল্যে বিপাকে ক্রেতারা স্ত্রী যদি বলেন—‘সংসার করবো না, সম্মান করবো না, ডিভোর্সও দেব না’; আইন ও পারিবারিক দৃষ্টিভঙ্গি কী বলে?

কাঁচা মরিচ আমদানিতে অর্ধেকে নেমেছে দাম, বেনাপোলে ৩০০ থেকে ১৫০-১৮০ টাকা

জেটিভি নিউজ বাংলা তারিখ: ৯ আগস্ট ২০২৬ ইং, রবিবার, সময় ১১:৪০ পূর্বাহ্ণ। যশোরের শার্শা উপজেলার বেনাপোলসহ বিভিন্ন বাজারে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় অস্বাভাবিকভাবে কমেছে দাম। মাত্র পাঁচ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। পাঁচ দিন আগেও যে মরিচ প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হয়েছে, রবিবার (৯ আগস্ট) সকাল থেকে তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। সারা দেশে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। এর পর গত পাঁচ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৮০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। গত সোমবার প্রথম চালানে রাত ৮টার দিকে একটি ভারতীয় ট্রাকে ৯ হাজার ২০০ কেজি (৯ দশমিক ২ টন) কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় চালানে তিনটি ট্রাকে আসে ৪২ হাজার ২২০ কেজি (৪২ দশমিক ২২ টন)। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্রাকে ১৪ হাজার কেজি (১৪ টন) এবং শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় একটি ট্রাকে ১৫ হাজার কেজি (১৫ টন) কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করে। এ নিয়ে গত পাঁচ দিনে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে মোট ৮০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি শুরু হওয়ায় শার্শা উপজেলার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেক কমে বর্তমানে প্রতি কেজি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানিতে প্রতি কেজিতে খরচ ১৩৫ টাকা

মরিচ আমদানিকারক রফিকুল ইসলাম জানান, ভারত থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০৫ ডলারে আমদানি করা হচ্ছে। বাংলাদেশি টাকায় হিসাব করলে সব মিলিয়ে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে খরচ পড়ছে প্রায় ১৩৫ টাকা। সামান্য লাভ রেখে বাজারে মরিচ বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, আমদানি বাড়লে বাজারে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে। তবে কাস্টমসের হয়রানি ও পণ্য ছাড়করণে জটিলতার কারণে রাজস্ব বেশি গুনতে হচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানের মুখে পড়ছেন এবং আমদানি খরচও বেড়ে যাচ্ছে।

২৯ হাজার ৭১০ টন আমদানির অনুমতি

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়। এদিকে, বেনাপোল বন্দরের কাঁচা বাজারে পাঁচ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেলেও আজ রবিবার (৯ আগস্ট) সকাল থেকে তা কমে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা আশা করছেন, ভারত থেকে কাঁচা মরিচের আমদানি আরও বাড়লে বাজারে দাম কমে প্রতি কেজি ১০০ টাকার নিচে নেমে আসতে পারে। ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচের চালান বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে দ্রুত বাজারে সরবরাহ বাড়ায় দাম কমে আসছে। এসব চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ। বন্দর থেকে কাঁচা মরিচের চালান খালাস কার্যক্রমে সহযোগিতা করছেন সি অ্যান্ড এফ এজেন্ট শিমু শিপিং লাইন্স

দ্রুত খালাসে ব্যবস্থা নেওয়া হচ্ছে

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তের ওপারে আরও অনেকগুলো কাঁচা মরিচবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আমদানির পরিমাণ আরও বাড়লে বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়বে এবং এতে দাম আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসনের শীর্ষ দুই পদে নতুন নিয়োগের আলোচনা, সম্ভাব্য তালিকায় একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা

কাঁচা মরিচ আমদানিতে অর্ধেকে নেমেছে দাম, বেনাপোলে ৩০০ থেকে ১৫০-১৮০ টাকা

আপডেট সময় ২২ ঘন্টা আগে