জেটিভি নিউজ বাংলা
তারিখ: শনিবার, ১ আগস্ট ২০২৬ ইং,সময়:বেলা ১২:১৮ মিনিট।বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক-হেলপারসহ চারজন নিহত
নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছায়। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্য তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণে পুলিশ কাজ করছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

স্টাফ রিপোর্টার 













