ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনপ্রশাসনের শীর্ষ দুই পদে নতুন নিয়োগের আলোচনা, সম্ভাব্য তালিকায় একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা জেনেও কেন প্রার্থী দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক কাঁচা মরিচ আমদানিতে অর্ধেকে নেমেছে দাম, বেনাপোলে ৩০০ থেকে ১৫০-১৮০ টাকা মহেশখালীর মেগা প্রকল্প থেকে বন্যার্তদের পুনর্বাসন—রোববার কক্সবাজার ও চট্টগ্রামে তারেক রহমান বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে পুলিশের ব্যারিকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক পেশাজীবীদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে পেশাগত কাজে বিঘ্ন নয়: তারেক রহমান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম: হাফিজ উদ্দিন বৃষ্টির প্রভাব কাটতেই সবজির বাজারে স্বস্তি, তবে মাছ-মাংস-ডিমের ঊর্ধ্বমূল্যে বিপাকে ক্রেতারা স্ত্রী যদি বলেন—‘সংসার করবো না, সম্মান করবো না, ডিভোর্সও দেব না’; আইন ও পারিবারিক দৃষ্টিভঙ্গি কী বলে?

বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে পুলিশের ব্যারিকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

জেটিভি নিউজ বাংলা, ঢাকা

তারিখ : শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং| সময়: রাত ০৯:০৩ মিনিট  পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার সামনের সড়ক থেকে পুলিশের দেওয়া ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। ফলে ওই সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে এলাকার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিকেলে মাদ্রাসার সামনের সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ। বিকেল ৫টার দিকে ডিএমপির লালবাগ জোনের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ এর আগে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদ্রাসার আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছিলেন হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা’। শুক্রবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেও পুলিশ ও মাদ্রাসা প্রশাসনের বাধার মুখে ব্যর্থ হয়েছেন।’ বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ‘সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে উঠতে বাধা দেওয়া হলেও হলকক্ষে থাকা শিক্ষার্থীদের ল্যাপটপ, মোটরসাইকেল, নগদ অর্থ, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকাডেমিক সার্টিফিকেট ও পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের হাত থেকে রক্ষা করতে পুলিশ ও মাদ্রাসা প্রশাসন ব্যর্থ হয়েছেন।’ এতে আরও দাবি করা হয়, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’ এ পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার নেতারা শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসার সামনের সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। একই সঙ্গে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে শনিবার বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুলিশ ব্যারিকেড তুলে নেয়। এর ফলে বকশীবাজারের ওই সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।

সংঘর্ষের ঘটনা

উল্লেখ্য, আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। জেটিভি নিউজ বাংলা সত্যের পক্ষে, মানুষের পাশে

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসনের শীর্ষ দুই পদে নতুন নিয়োগের আলোচনা, সম্ভাব্য তালিকায় একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা

বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে পুলিশের ব্যারিকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬