ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, নতুন মূল্য ১,৫৯৮ টাকা সরকার-ব্যবসায়ীদের সমন্বয়ে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক-হেলপারসহ চারজন নিহত শাহজালাল বিমানবন্দরে ৫২ কেজি স্বর্ণ উদ্ধার: তিন মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশ্নের মুখে পুলিশ ক্রিকেট মাঠ থেকে আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক: ডেভিড ইমনের উত্থান, সন্ত্রাস সাম্রাজ্য ও গ্রেপ্তারের পূর্ণ কাহিনি মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবির এসআই মতিউর রহমান দাম্পত্য কলহের প্রতিটি কথা আত্মীয়দের শোনানো, স্ক্রিনশট সংরক্ষণ—সংসার ভাঙনের ইঙ্গিত কি? ডলারের বিকল্পে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, রূপপুরের অর্থ জট কাটাতে নতুন উদ্যোগ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের প্রশংসায় প্রধানমন্ত্রী, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বন্যাকবলিত এলাকায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ে চাপের অভিযোগ: খাদ্য ও আশ্রয়ের সংকটে দিশেহারা মানুষ, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, নতুন মূল্য ১,৫৯৮ টাকা

জেটিভি নিউজ বাংলা 

তারিখ: ০২ আগস্ট ২০২৬, রবিবার,সময় : বিকাল ০৫:১৯ মিনিট।

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (০২ আগস্ট) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই দিন সন্ধ্যা থেকে এ নতুন মূল্য কার্যকর হবে। এর আগে জুলাই মাসে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা। সে হিসাবে চলতি আগস্ট মাসে সিলিন্ডারপ্রতি দাম ৭০ টাকা বেড়েছে। তবে এর আগের মাস জুনে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৮৮৫ টাকা, যা থেকে জুলাই মাসে ৩৫৭ টাকা কমানো হয়েছিল। রবিবার প্রকাশিত বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি পর্যায়ে ভোক্তাদের জন্য এলপিজির মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই মূল্যও রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। এর আগে জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

আপডেট সময় ৫ মিনিট আগে