জেটিভি নিউজ বাংলা
তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ইং,সময় ঃ বেলা :০১:০২ মিনিট।স্ত্রী যদি বলেন—‘সংসার করবো না, সম্মান করবো না, ডিভোর্সও দেব না’; আইন ও পারিবারিক দৃষ্টিভঙ্গি কী বলে?
নিজস্ব প্রতিবেদক: দাম্পত্য জীবনে মতবিরোধ, ভুল বোঝাবুঝি কিংবা পারিবারিক বিরোধ কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে একজন স্বামী বা স্ত্রী সংসার চালিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে এমন একটি অভিযোগ সামনে এসেছে, যেখানে এক স্বামী দাবি করেছেন—দীর্ঘদিন ধরে তিনি দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য বারবার আলোচনা, আপস-মীমাংসা এবং অনুরোধের চেষ্টা করলেও তার স্ত্রী সংসার করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, স্ত্রী তাকে জানিয়েছেন, তিনি তার সঙ্গে সংসার করবেন না, স্বামী হিসেবে সম্মান করবেন না, একসঙ্গে বসবাস করবেন না এবং বিবাহবিচ্ছেদের কাগজেও সহযোগিতা করবেন না। স্বামীর দাবি, সম্পর্ক টিকিয়ে রাখার উদ্দেশ্যে তিনি একাধিকবার উদ্যোগ নিলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। স্বামীর আরও অভিযোগ, পারিবারিক বিরোধের সময় তার মাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। তিনি দাবি করেন, এসব ঘটনার কল রেকর্ড ও অন্যান্য তথ্য-প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে আইনগত প্রক্রিয়ায় সেগুলো উপস্থাপন করবেন। অভিযোগে আরও বলা হয়েছে, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবে স্ত্রীকে নামাজ আদায়ের প্রতি উৎসাহিত করলে তিনি তাতে অনীহা প্রকাশ করেন। আইন বিশেষজ্ঞদের মতে, দাম্পত্য সম্পর্ক নিয়ে বিরোধ সৃষ্টি হলে প্রথমে পারিবারিক আলোচনা, সালিশ ও সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। তাতে সমাধান না এলে প্রচলিত আইন অনুযায়ী পারিবারিক আদালত বা অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। অভিযোগের সত্যতা ও আইনি দায় নির্ধারণের একমাত্র এখতিয়ার আদালতের। এ বিষয়ে অভিযুক্ত স্ত্রীর বক্তব্য তাকে বলা হয়েছে তুমি যেহেতু সংসার করতে চাও না কাছে আসতে দিতে চাওনা সন্মান করবে না তাহলে তুমি কাগজ দিয়ে দাও, উত্তরে স্ত্রী বলেন আমি কোন কাগজ দিব না আমি সংসার করার জন্য বিয়ে করেছি। তবে বিশেষজ্ঞদের মতে স্ত্রীর এমন ধরনের আচরণ একটি গভীর ষড়যন্ত্রের আভাস বলে মনে করছেন। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা না.....

নিজস্ব প্রতিবেদক 


















