ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে থমকে গেছে শিল্পের চাকা, বন্ধ শত শত কারখানা পিএসআর ও টিআইএন সনদ যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা | কর্মহীন লক্ষাধিক শ্রমিক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর মন্ত্রণালয়ে জরুরি রদবদল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল রাজশাহীতে ভয়াবহ লোডশেডিং: ২৪ ঘণ্টায় ৮ ঘণ্টাও বিদ্যুৎ নেই, কৃষি-ব্যবসা-জনজীবনে চরম ভোগান্তি ৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তীব্র গরমে ১৭-১৮ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে প্রশাসনকে বিদ্যুৎ সংস্থার চিঠি সংসার ভাঙার আগে মুখরোচক পরামর্শ, ডিভোর্সের পর একাকী নারীর নীরব কান্না

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৩০ জুন ২০২৬ ইং সময়: বেলা ১২:৪৬ মিনিট।

হাসপাতাল কার্যক্রম দ্রুত চালুর দাবি এবং একাডেমিক কার্যক্রমে চলমান অব্যবস্থাপনার প্রতিবাদে টানা আন্দোলনের অংশ হিসেবে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় মেডিক্যাল কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় হাসপাতাল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না বলেও ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে বর্তমানে চারটি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও এখনো হাসপাতাল চালু হয়নি। ফলে ওয়ার্ড ক্লাসসহ চিকিৎসা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একাডেমিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে তাদের চিকিৎসা শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা অর্জন ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা আরও জানান, হাসপাতাল চালুর দাবিতে গত বছরের ১৫ এপ্রিল থেকে তারা লাগাতার আন্দোলন শুরু করেছিলেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এক বছর পার হলেও হাসপাতাল চালু হয়নি। এ কারণে গত সাত দিন ধরে নতুন করে আন্দোলনে নেমেছেন তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হাসপাতাল চালু এবং তাদের দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে থমকে গেছে শিল্পের চাকা, বন্ধ শত শত কারখানা

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের

আপডেট সময় ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬