ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তীব্র গরমে ১৭-১৮ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে প্রশাসনকে বিদ্যুৎ সংস্থার চিঠি সংসার ভাঙার আগে মুখরোচক পরামর্শ, ডিভোর্সের পর একাকী নারীর নীরব কান্না ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা গভীর রাতেও বিদ্যুতের চাহিদা সর্বোচ্চের কাছাকাছি, তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে ব্যাটারিচালিত অটোরিকশা মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী জনপ্রশাসনের শীর্ষ দুই পদে নতুন নিয়োগের আলোচনা, সম্ভাব্য তালিকায় একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা জেনেও কেন প্রার্থী দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক কাঁচা মরিচ আমদানিতে অর্ধেকে নেমেছে দাম, বেনাপোলে ৩০০ থেকে ১৫০-১৮০ টাকা

৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

 জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১২ আগস্ট ২০২৬ ইং,সময় :বিকাল ০৪:০২ মিনিট। ৬০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। তবে যুদ্ধবিরতির মেয়াদ কতদিন বাড়ানো হবে কিংবা এ বিষয়ে সমঝোতার অন্যান্য শর্ত কী থাকবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং চলমান সংঘাতের অবসানের লক্ষ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। নতুন এই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর মেয়াদ ও অন্যান্য শর্ত নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

আপডেট সময় এক মিনিট আগে