ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে থমকে গেছে শিল্পের চাকা, বন্ধ শত শত কারখানা পিএসআর ও টিআইএন সনদ যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা | কর্মহীন লক্ষাধিক শ্রমিক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর মন্ত্রণালয়ে জরুরি রদবদল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল রাজশাহীতে ভয়াবহ লোডশেডিং: ২৪ ঘণ্টায় ৮ ঘণ্টাও বিদ্যুৎ নেই, কৃষি-ব্যবসা-জনজীবনে চরম ভোগান্তি ৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তীব্র গরমে ১৭-১৮ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে প্রশাসনকে বিদ্যুৎ সংস্থার চিঠি সংসার ভাঙার আগে মুখরোচক পরামর্শ, ডিভোর্সের পর একাকী নারীর নীরব কান্না

বন থেকে আবাসিক এলাকায় বাড়ইপাড়া বন বিট: সরকারি জমি কেটে খাল নির্মাণ, প্রভাবশালীদের দখলের

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ২৯ জুন ২০২৬ ইং,সময় : সকাল ০৮:৩৭ মিনিট। নিজস্ব প্রতিবেদক | কালিয়াকৈর, গাজীপুর

বন থেকে আবাসিক এলাকায় বাড়ইপাড়া বন বিট: সরকারি জমি কেটে খাল নির্মাণ, প্রভাবশালীদের দখলের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের বাড়ইপাড়া বন বিটের একসময়ের সবুজ বনাঞ্চল এখন অনেকটাই আবাসিক এলাকায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অব্যবস্থাপনা ও আর্থিক সুবিধা গ্রহণের সুযোগে সরকারি বন বিভাগের জমি স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়িক মহলের কাছে বিভিন্নভাবে লিখে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে বনাঞ্চল। বন বিভাগের অভিযোগ, বর্তমানে বাড়ইপাড়া বন বিটে যে পরিমাণ সরকারি বনভূমি অবশিষ্ট রয়েছে, সেটিও স্থানীয় রাজনৈতিক নেতা এবং পূর্বে বন বিভাগের দখলকৃত জমির দাবিদারদের প্রভাবে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে বনাঞ্চলের নিচু এলাকা পানিতে তলিয়ে গেলে পানি নিষ্কাশনের অজুহাতে স্থানীয় কিছু ভূমিদস্যু ও রাজনৈতিক নেতা রাতের আঁধারে ভেকু দিয়ে সরকারি বন বিভাগের জমি কেটে কয়েকশ মিটার দীর্ঘ খাল নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে পানি নেমে যাওয়ার পর বন বিভাগ সরকারি জমিতে খনন করা অংশ ভরাট করতে গেলে স্থানীয় ভূমিদস্যুরা মিথ্যা অভিযোগ তুলে সেই কাজে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, বন বিট কর্মকর্তাসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিট কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, এসব ঘটনার কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে, জেটিভি নিউজ বাংলার ক্যামেরার সামনে একজন ব্যক্তি স্বীকার করেন যে, সরকারি বন বিভাগের একটি জমি তিনি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। বিষয়টি বনভূমি দখলের অভিযোগকে আরও গুরুতর করে তুলেছে। স্থানীয়দের মতে, বর্তমান জলাবদ্ধতার মূল কারণ শুধু টানা বৃষ্টি নয়; বরং বনাঞ্চলের ছোট ছোট টিলা ও উঁচু ভূমি দখল করে বসতভিটা নির্মাণের ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, অবশিষ্ট সরকারি বনভূমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বন বিভাগের জমি পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন। অন্যথায় বাড়ইপাড়া বন বিটের অবশিষ্ট বনভূমিও অচিরেই দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে থমকে গেছে শিল্পের চাকা, বন্ধ শত শত কারখানা

বন থেকে আবাসিক এলাকায় বাড়ইপাড়া বন বিট: সরকারি জমি কেটে খাল নির্মাণ, প্রভাবশালীদের দখলের

আপডেট সময় ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬