ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহেশখালীর মেগা প্রকল্প থেকে বন্যার্তদের পুনর্বাসন—রোববার কক্সবাজার ও চট্টগ্রামে তারেক রহমান বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে পুলিশের ব্যারিকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক পেশাজীবীদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে পেশাগত কাজে বিঘ্ন নয়: তারেক রহমান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম: হাফিজ উদ্দিন বৃষ্টির প্রভাব কাটতেই সবজির বাজারে স্বস্তি, তবে মাছ-মাংস-ডিমের ঊর্ধ্বমূল্যে বিপাকে ক্রেতারা স্ত্রী যদি বলেন—‘সংসার করবো না, সম্মান করবো না, ডিভোর্সও দেব না’; আইন ও পারিবারিক দৃষ্টিভঙ্গি কী বলে? জলবায়ু পরিবর্তনে বাড়ছে অভ্যন্তরীণ অভিবাসন: শহরগুলো কতটা প্রস্তুত  ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ভোট, তফসিল ঘোষণা ইসির গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে চট্টগ্রামে তীব্র লোডশেডিং, নগরের চেয়ে গ্রামে দুর্ভোগ বেশি রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধের হাতে জিম্মি’— ড. ইফতেখারুজ্জামান

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫২ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৬ জুন ২০২৬ ইং,সময়: বিকাল, ০৫:২৪ মিনিট।

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫২ জনের

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ জন হাজি। সোমবার (১৫ জুন) দিবাগত রাত পর্যন্ত তারা দেশে ফিরে আসেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৫২ জন হজযাত্রী। হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ১০৯ জন। হজযাত্রী পরিবহনে বিভিন্ন এয়ারলাইনস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ২৪ হাজার ৪৯৯ জন হাজি, সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮ হাজার ৩৮০ জন হাজি। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৪ হাজার ৭১৬ জন। এ পর্যন্ত মোট ১৩৮টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৭টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২১টি ফ্লাইট। অন্যদিকে, সৌদি আরবে হজ পালনকালে সর্বমোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ছিল ৩০টি। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশে আসে ৩০ মে, আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর মেগা প্রকল্প থেকে বন্যার্তদের পুনর্বাসন—রোববার কক্সবাজার ও চট্টগ্রামে তারেক রহমান

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫২ জনের

আপডেট সময় ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬