ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে থমকে গেছে শিল্পের চাকা, বন্ধ শত শত কারখানা পিএসআর ও টিআইএন সনদ যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা | কর্মহীন লক্ষাধিক শ্রমিক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর মন্ত্রণালয়ে জরুরি রদবদল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল রাজশাহীতে ভয়াবহ লোডশেডিং: ২৪ ঘণ্টায় ৮ ঘণ্টাও বিদ্যুৎ নেই, কৃষি-ব্যবসা-জনজীবনে চরম ভোগান্তি ৬০ দিনের সময়সীমার আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তীব্র গরমে ১৭-১৮ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে প্রশাসনকে বিদ্যুৎ সংস্থার চিঠি সংসার ভাঙার আগে মুখরোচক পরামর্শ, ডিভোর্সের পর একাকী নারীর নীরব কান্না

থানা পোড়ানো মাহাদীর আশ্রয় মিললো থানায়

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১০ জুন ২০২৬ ইং,সময়: রাত ১০:২৯ মিনিট।  

হবিগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার চেষ্টার অভিযোগ এনে সদর মডেল থানায় আশ্রয় নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহদী হাসান। বুধবার (১০ জুন) বিকেলে জেলা সদরের পুরাতন হাসপাতাল সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। লাইভে মাহদী হাসান দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতামত প্রকাশকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়েছেন এবং হামলার চেষ্টা করছেন। পরিস্থিতি থেকে নিরাপত্তা পেতে তিনি থানায় আশ্রয় নিয়েছেন বলেও জানান। ঘটনার বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে পুলিশের একটি জরুরি বৈঠক চলছে এবং বিস্তারিত তথ্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানাবেন। অন্যদিকে, মাহদী হাসানের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বলেন, মাহদীর ফেসবুক লাইভে করা অভিযোগের কোনো ভিত্তি নেই। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওতে রিকশার পেছনের অংশে কাউকে দেখা যায়নি এবং ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো নাটক। এর আগে পুলিশ সদস্যকে হুমকি দেওয়া এবং পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন ২১ বছর বয়সী মাহদী হাসান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন মাহদী। সে সময় সংগঠনের পক্ষে নিয়মিত বক্তব্য দিয়ে তিনি আলোচনায় আসেন। একই বছরের জুলাইয়ের শেষ দিক থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়া এবং নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকার কারণে আরও পরিচিতি পান তিনি। গত ১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানা এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক করে। এরপর মাহদী হাসান তার অনুসারীদের নিয়ে থানায় গিয়ে ওই তরুণকে আটকের কারণ জানতে চান পুলিশের কাছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিন বানিয়াচংয়ের ‘নাইন মার্ডার’ ঘটনার প্রসঙ্গ টেনে মাহদীকে বলতে শোনা যায়, ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।’ অভিযোগ রয়েছে, এমন বক্তব্যের মাধ্যমে তিনি থানার ওসিকেও হুমকি দেন এবং পরে আটক তরুণকে ছাড়িয়ে আনেন। ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে পরবর্তীতে আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্তি লাভ করেন। বর্তমান ঘটনায় মাহদী হাসানের অভিযোগ এবং ছাত্রদলের পাল্টা বক্তব্যকে ঘিরে হবিগঞ্জে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।    

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে থমকে গেছে শিল্পের চাকা, বন্ধ শত শত কারখানা

থানা পোড়ানো মাহাদীর আশ্রয় মিললো থানায়

আপডেট সময় ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬