ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহেশখালীর মেগা প্রকল্প থেকে বন্যার্তদের পুনর্বাসন—রোববার কক্সবাজার ও চট্টগ্রামে তারেক রহমান বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে পুলিশের ব্যারিকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক পেশাজীবীদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে পেশাগত কাজে বিঘ্ন নয়: তারেক রহমান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম: হাফিজ উদ্দিন বৃষ্টির প্রভাব কাটতেই সবজির বাজারে স্বস্তি, তবে মাছ-মাংস-ডিমের ঊর্ধ্বমূল্যে বিপাকে ক্রেতারা স্ত্রী যদি বলেন—‘সংসার করবো না, সম্মান করবো না, ডিভোর্সও দেব না’; আইন ও পারিবারিক দৃষ্টিভঙ্গি কী বলে? জলবায়ু পরিবর্তনে বাড়ছে অভ্যন্তরীণ অভিবাসন: শহরগুলো কতটা প্রস্তুত  ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ভোট, তফসিল ঘোষণা ইসির গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে চট্টগ্রামে তীব্র লোডশেডিং, নগরের চেয়ে গ্রামে দুর্ভোগ বেশি রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধের হাতে জিম্মি’— ড. ইফতেখারুজ্জামান

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১০ জুন ২০২৬ ইং, সময়: রাত ০৯:১৫ মিনিট।

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদের কাছে দেশটির সামরিক বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সকল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর সেটি বিধ্বস্ত হয়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন এবং কেউই জীবিত উদ্ধার হননি। তবে হেলিকপ্টারটিতে মোট কতজন সামরিক সদস্য ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার ও অনুসন্ধানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির। পাশাপাশি সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও পাকিস্তানে সামরিক ও উদ্ধারকারী উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে দিয়াম জেলা এলাকায় কারিগরি ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন। এছাড়া একই বছরের আগস্টে মোহমান্দ জেলা এলাকায় বৈরী আবহাওয়ার কারণে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী উড়োজাহাজ বিধ্বস্ত হলে দুই পাইলট ও তিন ক্রু সদস্যের প্রাণহানি ঘটে।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর মেগা প্রকল্প থেকে বন্যার্তদের পুনর্বাসন—রোববার কক্সবাজার ও চট্টগ্রামে তারেক রহমান

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আপডেট সময় ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬