ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

খুলনায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা জলবায়ু পরিবর্তন ও খরচ বৃদ্ধিতে বিলুপ্তির পথে এক সময়ের জনপ্রিয় ফসল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

খুলনায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জলবায়ু পরিবর্তন ও খরচ বৃদ্ধিতে বিলুপ্তির পথে এক সময়ের জনপ্রিয় ফসল জেটিভি নিউজ বাংলা, খুলনা | নিজস্ব প্রতিবেদক খুলনায় গম চাষের সোনালি দিন এখন কেবলই স্মৃতি। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা ধীরে ধীরে গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এক সময় শীত মৌসুমে চাষিদের অন্যতম ভরসা ছিল গম, এখন তারা ঝুঁকছেন অধিক লাভজনক সবজি ও মাছ চাষে। কৃষি অফিসের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ মৌসুমে খুলনায় গমের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ২৪৮ হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা ৭৯৬ মেট্রিক টন। গড় ফলন হেক্টরপ্রতি ৩.২১ মেট্রিক টন। জেলার নয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি গমের আবাদ হয়েছে পাইকগাছায় ৪২ হেক্টর, ডুমুরিয়ায় ২৪ হেক্টর ও রূপসায় ১৮ হেক্টরে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত দশকে গমের আবাদ ধারাবাহিকভাবে কমেছে। ২০১৫-১৬ মৌসুমে গমের আবাদ হয়েছিল ৬৯০ হেক্টর জমিতে, ২০১৭-১৮ তে তা নেমে আসে ১৯২ হেক্টরে। ২০২০-২১ মৌসুমে আবাদ হয় ২২১ হেক্টরে এবং গত বছর সর্বনিম্ন ১৩২ হেক্টরে গম চাষ হয়। কৃষি সংশ্লিষ্টদের মতে, গম চাষের উপযুক্ত সময় নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। কিন্তু আমন ধান কাটতে দেরি হওয়ায় জমি চাষের উপযোগী হতে সময় লাগে, ফলে গম বপনে বিলম্ব ঘটে এবং ফলন কমে যায়। তার ওপর বীজবাহিত ব্লাস্ট রোগ, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের কারণে গম চাষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারি পর্যায়ে পর্যাপ্ত প্রণোদনা না থাকাও কৃষকদের অনীহা বাড়িয়েছে। পাইকগাছার কৃষক আবুল কালাম বলেন, “গম চাষে খরচ বেশি, লাভ কম। মাছ ও সবজি চাষে আয় বেশি। তবুও কিছু জমিতে করছি, কিন্তু ভবিষ্যতে হয়তো গমের আবাদ বন্ধই করে দেব।” জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সামাদ বলেন, “খুলনায় গমের আবাদ ক্রমেই কমছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেরিতে জো আসা এবং লবণাক্ততা এর মূল কারণ। কৃষকরা লাভজনক বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন।” তবে আশার আলো দেখছেন কৃষি কর্মকর্তারা। সম্প্রতি উদ্ভাবিত ‘বিডব্লিউএমআরআই-৪’ নামের নতুন জাতটি তাপ সহনশীল ও মরিচা রোগ প্রতিরোধী, যার গড় ফলন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ টন পর্যন্ত। কৃষি বিশেষজ্ঞদের মতে, লবণাক্ত সহনশীল জাত উদ্ভাবন ও প্রণোদনা বাড়ানো গেলে খুলনায় আবারও আংশিকভাবে গম চাষ ফিরিয়ে আনা সম্ভব।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

খুলনায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা জলবায়ু পরিবর্তন ও খরচ বৃদ্ধিতে বিলুপ্তির পথে এক সময়ের জনপ্রিয় ফসল

আপডেট সময় ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫