ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নয়াপল্টনের সমাবেশ স্থগিত, ঢাকার বিভিন্ন আসনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নয়াপল্টনের সমাবেশ স্থগিত, ঢাকার বিভিন্ন আসনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান   ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: দুপুর ১:৫২ মিনিট রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিত ঘোষণা করেছে দলটি। আগামী ৮ ফেব্রুয়ারি ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলীয় সিদ্ধান্তে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর পরিবর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে আলোচনার পর ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “রাজনৈতিক কৌশলগত কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনি জনসভাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।” এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে সমাবেশ আয়োজনের কথা জানিয়েছিলেন রিজভী নিজেই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কয়েকজন হল সংসদ প্রতিনিধি বিএনপিতে যোগ দিয়েছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নয়াপল্টনের সমাবেশ স্থগিত, ঢাকার বিভিন্ন আসনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান

আপডেট সময় ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬