ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

২০ বছর পর বরিশালের মাটিতে তারেক রহমান বেলস পার্কে নির্বাচনি সমাবেশ, কানায় কানায় ভিড়

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

২০ বছর পর বরিশালের মাটিতে তারেক রহমান বেলস পার্কে নির্বাচনি সমাবেশ, কানায় কানায় ভিড় বরিশাল | জেটিভি নিউজ বাংলা বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: দুপুর ২:০৭পিএম। দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে বরিশালজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বুধবার দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সমাবেশে অংশ নিতে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকেরা দলে দলে উপস্থিত হন। রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী-সমর্থকেরা বেলস পার্ক মাঠে আসতে শুরু করেন। সকাল ১০টার মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের পাশাপাশি আশপাশের সড়ক ও এলাকাতেও তারেক রহমানকে একনজর দেখার জন্য বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। আজকের নির্বাচনি সমাবেশ থেকে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন দলটির চেয়ারম্যান। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে প্রতিনিধি সম্মেলনে বরিশাল স্টেডিয়ামে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে বরিশাল বিভাগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তাপ সৃষ্টি হয়েছে।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

২০ বছর পর বরিশালের মাটিতে তারেক রহমান বেলস পার্কে নির্বাচনি সমাবেশ, কানায় কানায় ভিড়

আপডেট সময় ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬