ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

নারায়ণগঞ্জ-৪ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা   নারায়ণগঞ্জ | জেটিভি নিউজ বাংলাপ্র কাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬ | সকাল ১০টা ১০ ১৬ মিনিট নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ আমলী আদালত, ফতুল্লায় মামলাটি করেন। মামলার আবেদনে অভিযোগ করা হয়, স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও মোহাম্মদ শাহ আলম নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে উপস্থাপন করে হরিণ প্রতীকে ভোট চাইছেন। নির্বাচনি প্রচারে তিনি ‘তারেক রহমানের মার্কা হরিণ মার্কা, দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা’—এ ধরনের স্লোগান ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর বিএনপি থেকে বহিষ্কৃত হলেও মোহাম্মদ শাহ আলম নির্বাচনি প্রচারে তার প্রতীককে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার মার্কা হিসেবে উপস্থাপন করছেন। এটি প্রতারণা ও জালিয়াতির শামিল।” তিনি আরও বলেন, “এ কারণে বাদী সাইফুল ইসলাম আদালতে জালিয়াতির মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন।” এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

নারায়ণগঞ্জ-৪ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬