ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

এক্সিম ব্যাংক বসুন্ধরা শাখায় হামলার ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

হাউজ : জেটিভি নিউজ বাংলা প্রকাশ : বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ সময় : সকাল ১০টা ৩৬ মিনিট এক্সিম ব্যাংক বসুন্ধরা শাখায় হামলার ভিডিও ভাইরাল ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান ও তার সহযোগীদের দ্বারা এক্সিম ব্যাংক বসুন্ধরা শাখার ব্যবস্থাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওটি বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স ম খালিদুজ্জামান ও তার একাধিক সহযোগী ব্যাংকের ভেতরে মারমুখী আচরণ করছেন। এ সময় ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যেতে এবং ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায় তাদের। ভিডিওতে অশালীন ভাষা ব্যবহারের শব্দও শোনা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে ধারণ করা ঘটনাটি গত বছরের ১৭ আগস্টে সংঘটিত হলেও সম্প্রতি তা সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, খালিদুজ্জামান উপস্থিত থাকাকালীন তার সহযোগীরা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। এতে ব্যাংকের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স ম খালিদুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, পৃথক আরেকটি ঘটনায় স ম খালিদুজ্জামান গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে প্রবেশের সময় সেনাসদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে জানা গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই—এ কথা জানানো হলেও তাকে সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায়। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এই ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়েও ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

এক্সিম ব্যাংক বসুন্ধরা শাখায় হামলার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬