ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারে বিএনপি প্রার্থীর প্রচারে গুলিবর্ষণ
-
Reporter Name - আপডেট সময় ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- ৭৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারে বিএনপি প্রার্থীর প্রচারে গুলিবর্ষণ
কিশোরীসহ ৫ জন গুলিবিদ্ধ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা
কক্সবাজার | শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৫২ মিনিট
কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরসংলগ্ন একটি বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচার চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরীসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা এবং দুজন রোহিঙ্গা নাগরিক। স্থানীয়রা হলেন—হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোছনী গ্রামের বাচা মিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১২) ও নুসরাত জান্নাত (১৬)। রোহিঙ্গা নাগরিক দুইজন হলেন আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা আবদুর রহমান (২৭) ও মোহাম্মদ জিসান (১৩)।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নুসরাত জান্নাত ও শাহাব উদ্দিনের অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। নুসরাতের পিঠে এবং শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে।
এ ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী অভিযোগ করে বলেন,
“যে এলাকায় গুলির ঘটনা ঘটেছে, সেটি রোহিঙ্গা-অধ্যুষিত এলাকা। পাশেই রোহিঙ্গা আশ্রয়শিবির। এখানে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। ধানের শীষের প্রচারণা চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি চালাতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
একই অভিযোগ করে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন বলেন,
“আলীখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। ধানের শীষের প্রচারণাকে লক্ষ্য করেই রোহিঙ্গারা গুলি চালিয়েছে।”
তবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,
“ধানের শীষের প্রচারণার সময় গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।”
তিনি আরও জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















