ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত ধারা বাতিল, আসছে পৃথক ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল, মাদকমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার খোরশেদ আলমের হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের আশুলিয়া এসিল্যান্ড অফিসে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ, নামজারি থেকে মিসকেস—সবখানেই টাকার খেলা; অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য আশুলিয়া এসিল্যান্ড অফিসে সহকারী নামজারী রহিসুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, গোপন ক্যামেরায় মিলেছে নতুন তথ্যের দাবি চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় আজ ব্যাংক লুট করে আর ফিরে আসার সুযোগ নেই: এস আলম গ্রুপের পুনঃপ্রবেশের আইনি পথ বন্ধ বাজেটে স্বপ্ন দেখানো হয়, পরে সারা বছর সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন ফারহানা দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডও দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বন থেকে আবাসিক এলাকায় বাড়ইপাড়া বন বিট: সরকারি জমি কেটে খাল নির্মাণ, প্রভাবশালীদের দখলের

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ২৯ জুন ২০২৬ ইং,সময় : সকাল ০৮:৩৭ মিনিট। নিজস্ব প্রতিবেদক | কালিয়াকৈর, গাজীপুর

বন থেকে আবাসিক এলাকায় বাড়ইপাড়া বন বিট: সরকারি জমি কেটে খাল নির্মাণ, প্রভাবশালীদের দখলের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের বাড়ইপাড়া বন বিটের একসময়ের সবুজ বনাঞ্চল এখন অনেকটাই আবাসিক এলাকায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অব্যবস্থাপনা ও আর্থিক সুবিধা গ্রহণের সুযোগে সরকারি বন বিভাগের জমি স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়িক মহলের কাছে বিভিন্নভাবে লিখে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে বনাঞ্চল। বন বিভাগের অভিযোগ, বর্তমানে বাড়ইপাড়া বন বিটে যে পরিমাণ সরকারি বনভূমি অবশিষ্ট রয়েছে, সেটিও স্থানীয় রাজনৈতিক নেতা এবং পূর্বে বন বিভাগের দখলকৃত জমির দাবিদারদের প্রভাবে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে বনাঞ্চলের নিচু এলাকা পানিতে তলিয়ে গেলে পানি নিষ্কাশনের অজুহাতে স্থানীয় কিছু ভূমিদস্যু ও রাজনৈতিক নেতা রাতের আঁধারে ভেকু দিয়ে সরকারি বন বিভাগের জমি কেটে কয়েকশ মিটার দীর্ঘ খাল নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে পানি নেমে যাওয়ার পর বন বিভাগ সরকারি জমিতে খনন করা অংশ ভরাট করতে গেলে স্থানীয় ভূমিদস্যুরা মিথ্যা অভিযোগ তুলে সেই কাজে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, বন বিট কর্মকর্তাসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিট কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, এসব ঘটনার কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে, জেটিভি নিউজ বাংলার ক্যামেরার সামনে একজন ব্যক্তি স্বীকার করেন যে, সরকারি বন বিভাগের একটি জমি তিনি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। বিষয়টি বনভূমি দখলের অভিযোগকে আরও গুরুতর করে তুলেছে। স্থানীয়দের মতে, বর্তমান জলাবদ্ধতার মূল কারণ শুধু টানা বৃষ্টি নয়; বরং বনাঞ্চলের ছোট ছোট টিলা ও উঁচু ভূমি দখল করে বসতভিটা নির্মাণের ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, অবশিষ্ট সরকারি বনভূমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বন বিভাগের জমি পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন। অন্যথায় বাড়ইপাড়া বন বিটের অবশিষ্ট বনভূমিও অচিরেই দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত ধারা বাতিল, আসছে পৃথক ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’

বন থেকে আবাসিক এলাকায় বাড়ইপাড়া বন বিট: সরকারি জমি কেটে খাল নির্মাণ, প্রভাবশালীদের দখলের

আপডেট সময় ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬