জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৯ আগস্ট ২০২৬ ইং,সময় : বিকাল ০৪:১৩ মিনিট। ছবি সংগৃহীতকুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশু আলমগীরকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য
নারায়ণগঞ্জ থেকে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এসে বহির্বিভাগে হারিয়ে যায় ৫ বছরের শিশু আলমগীর। পরে শিশুটিকে একা ও আতঙ্কিত অবস্থায় হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতে দেখে হেফাজতে নেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম। এরপর অভিভাবকদের খুঁজে বের করে শিশুটিকে নিরাপদে তাদের কাছে ফিরিয়ে দেন তিনি। শনিবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে বলে আনসারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুর্মিটোলা হাসপাতালের বহির্বিভাগে শিশুটিকে একা ঘোরাঘুরি করতে দেখে তাকে আগলে রাখেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম। এরপর শুরু হয় নিখোঁজ শিশুটির অভিভাবকদের খোঁজার কার্যক্রম। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশু আলমগীরকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আলমগীরের মা-বাবা। এ সময় তারা সন্তানের নিরাপদে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সঙ্গে শিশুটিকে হেফাজতে নিয়ে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

স্টাফ রিপোর্টার 





















