ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশু আলমগীরকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজ, ২৩ কিলোমিটারজুড়ে যানজট বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, ভারতীয় নাগরিক আটক দীপু মনি বললেন, ‘এখন আর জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে’ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, হইচইয়ে তোপের মুখে সালাহউদ্দিন আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, প্রতি ইউনিট ২৫ টাকায় কিনবে সরকার সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছাল, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর বিশ্ব পোশাকবাজারে তন্তুর পরিবর্তন, তুলানির্ভরতায় পিছিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর ৫৪০ কোটি টাকার চার ফ্লাইওভার প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ

আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজ, ২৩ কিলোমিটারজুড়ে যানজট

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৯ আগস্ট ২০২৬ ইং,সময়, বেলা ১২:১৬ মিনিট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে কুমিল্লার দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজ থেকে দাউদকান্দির দিকে ঢাকা অভিমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি জমে গেছে। ধীরগতির পাশাপাশি মহাসড়কের কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হতে দেখা গেছে। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় সেখানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে গর্তটি সংস্কারের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রেখে অন্য একটি লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে এই চাপ দীর্ঘ যানজটে রূপ নেয়। বিশেষ করে শুক্রবার রাতে মহাসড়কে যানবাহনের সংখ্যা আরও বেড়ে যায়। অতিরিক্ত যানবাহন একটি লেন দিয়ে পার হতে গিয়ে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় আরও জটলা তৈরি করে। পরে এর প্রভাব আশপাশের মহাসড়কেও পড়ে এবং দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। রাতভর যানবাহনের দীর্ঘ সারি থাকায় মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। টোলপ্লাজা এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পরে শনিবার সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কমতে শুরু করলে পরিস্থিতি দীর্ঘস্থায়ী যানজট থেকে ধীরগতিতে রূপ নেয়। মেঘনা টোলপ্লাজায় যানজটে আটকে থাকা জাহাঙ্গীর আলম নামের এক বাসযাত্রী বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা সামান্য পথ আগাতে পেরেছি। দ্রুত সংস্কারকাজ শেষ করা উচিত।’ এদিকে, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ হিসেবে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কারকাজকে উল্লেখ করেছে হাইওয়ে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) প্রেম দাস রায় বলেন, ‘দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। আমরা যানজট নিরসনের চেষ্টায় আছি। এখন চাপ কিছুটা কমেছে। তবে কাজ না শেষ হলে কিছুই করার নেই।’ তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজ দ্রুত শেষ করা গেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে এবং দীর্ঘ যানজটের ভোগান্তি থেকেও যাত্রী ও চালকদের মুক্তি মিলবে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

কুর্মিটোলা হাসপাতালে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশু আলমগীরকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজ, ২৩ কিলোমিটারজুড়ে যানজট

আপডেট সময় ৪ ঘন্টা আগে