ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙার ঘটনায় ভিন্ন চিত্রের দাবি, জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ; গুজব ছড়ানোর অভিযোগে তদন্তে পুলিশ মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল হত্যা: ৭ দিনের মাথায় রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ১ পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে সাজেকে আটকে প্রায় সাড়ে ৪৫০ পর্যটক, সবাই নিরাপদ কমলাপুরমুখী মেট্রোরেল: ৭৮.৫ শতাংশ কাজ শেষ, নির্ধারিত সময় নিয়ে প্রশ্ন কুকুর-বিড়াল পালনের বাড়তি প্রবণতা: ধর্মীয় দৃষ্টিভঙ্গি, শিশুদের স্বাস্থ্যঝুঁকি ও সচেতনতার প্রয়োজন শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ আধুনিক নগর নিরাপত্তা, মাদক প্রতিরোধ ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা চাইল বাংলাদেশ টানা বৃষ্টিতে খাগড়াছড়ির ৪০টিরও বেশি এলাকা প্লাবিত, পাহাড়ধসের ঝুঁকিতে প্রায় ৫০০ পরিবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ :০৮ জুলাই ২০২৬ ইং,সময় : সন্ধ্যা ০৬:০৭ মিনিট।

সাভারের সাংবাদিক সালেহ আহমেদের মৃত্যুতে জেটিভি নিউজ বাংলার গভীর শোক

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জেটিভি নিউজ বাংলা পরিবার। জেটিভি নিউজ বাংলার চেয়ারম্যান ও সিইও রুমন জোয়ার্দ্দার জনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পরিবারের সবাইকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন। জানা গেছে, আজ ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক সালেহ আহমেদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে ভোরের চেতনা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার প্রতি তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁকে একজন সৎ, নিষ্ঠাবান ও জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিতি এনে দেয়। জেটিভি নিউজ বাংলার চেয়ারম্যান ও সিইও রুমন জোয়ার্দ্দার জনির সঙ্গে মরহুম সালেহ আহমেদের ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হাসিখুশি সম্পর্ক। তাঁর এই অকাল প্রয়াণে ব্যক্তিগতভাবেও গভীর শোক প্রকাশ করেন তিনি। জেটিভি নিউজ বাংলা পরিবার মনে করে, সাংবাদিক সালেহ আহমেদের মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। জেটিভি নিউজ বাংলা পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তিনি যেন সালেহ আহমেদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন।   জেটিভি নিউজ বাংলা দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙার ঘটনায় ভিন্ন চিত্রের দাবি, জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ; গুজব ছড়ানোর অভিযোগে তদন্তে পুলিশ

আপডেট সময় ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬