মহিমা নির্দোষ চক্রান্তের শিকার
জেটিভি নিউজ বাংলা
তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ইং,সময়, রাত ১০:৩১ মিনিট।সংশোধনী ও দুঃখপ্রকাশ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের মহিমাকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জেটিভি নিউজ বাংলার সংশোধনী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা মহিমাকে নিয়ে সম্প্রতি জেটিভি নিউজ বাংলায় প্রকাশিত একটি সংবাদের বিষয়ে সংশোধনী প্রকাশ করা হচ্ছে। জেটিভি নিউজ বাংলার পরিচালক রুমন জোয়ার্দ্দার জনি জানান, সংবাদটি প্রকাশের ক্ষেত্রে তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল যে মহিমার সঙ্গে তার খালুর পরকীয়া কিন্তু পরবর্তীতে জহিরুলের কাছে তথ্য প্রমাণ চাওয়া হলে সে কোন তথ্য প্রমাণ দিতে পারেনি, পরবর্তিতে বিষয়টি যাচাই করে দেখা যায়, প্রকাশিত সংবাদে এমন কিছু তথ্য ছিল, যা সঠিকভাবে যাচাই করা হয়নি। এ কারণে মহিমা ও তার পরিবারের সদস্যদের সামাজিক ও পারিবারিকভাবে যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তার জন্য জেটিভি নিউজ বাংলা আন্তরিকভাবে দুঃখিত। জেটিভি নিউজ বাংলার পরিচালক রুমন জোয়ার্দ্দার জনি এ ঘটনায় মহিমা ও তার পরিবারের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা পরিবারের সম্মানহানি কিংবা কোনো সংসারে বিরূপ প্রভাব সৃষ্টি করা জেটিভি নিউজ বাংলার উদ্দেশ্য নয়। এবং মহিমা জেটিভি নিউজ বাংলা এর পরিচালক এর সহধর্মীণি তিনি জহিরুল ইসলাম এর কূচক্রে পরে এমন সংবাদ প্রকাশ করার পর থেকে জেটিভি নিউজ বাংলা এর পরিচালক রুমন জোয়ার্দ্দার জনি নিজেই মানসিকভাবে ভেঙে গিয়েছে এমন ফাঁদে কিভাবে তিনি পরলেন?তবে তিনি পারিবারিক সমস্যা সমাধানের পরে জহিরুল ইসলাম এর এমন মিথ্যা অপবাদ ও তথ্য দেওয়ার জন্য পারিবারিক ও সামাজিক এবং একটি দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পথে কি উদ্দেশ্যে এমন তথ্য দিয়েছেন তার জন্য জহিরুলের বিরুদ্ধে আইননিক ব্যবস্থা পরবর্তীতে নেওয়া হবে। ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের যথাযথ যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে। সংশোধনী: মহিমাকে নিয়ে পূর্বে প্রকাশিত সংবাদটি যথাযথ তথ্য-প্রমাণ যাচাই ছাড়া প্রকাশিত হওয়ায় জেটিভি নিউজ বাংলা ওই সংবাদের জন্য দুঃখ প্রকাশ করছে এবং পূর্বের সংবাদের সংশ্লিষ্ট ভুল তথ্য সংশোধন করে এই সংশোধনী প্রকাশ করছে। জেটিভি নিউজ বাংলা পরিচালক: রুমন জোয়ার্দ্দার জনি

ডেস্ক রিপোর্ট 





















