ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ গ্যাস সংকটে সিএনজি চালকদের দুর্ভোগ কমছে না, দীর্ঘ লাইনে কাটছে দিনের বড় সময় জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে হাজারো মানুষ মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল, ছয় নতুন সদস্যের দায়িত্ব বণ্টন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ পাঠ করাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল কাতার বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছে কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

জেটিভি নিউজ বাংলা

তারিখ: শনিবার, ২২ আগস্ট ২০২৬ ইং,সময়, রাত ১০:৩৬ মিনিট।

রাজধানী ঢাকার তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনকালে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষ কী ধরনের পুলিশি সেবা পাচ্ছেন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। থানা ভবনের বিভিন্ন তলায় থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও মেস ঘুরে দেখেন তিনি। ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন সুবিধা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে থানায় কর্মরত সদস্যদের রাতের ডিউটি, শিফটভিত্তিক দায়িত্বের সময়সূচি ও কর্মপরিবেশ সম্পর্কেও খোঁজ নেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন সালাহউদ্দিন আহমদ। সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন তিনি। পরে তাদের অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, “পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসার জায়গা হতে হবে। নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারেন—আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

আপডেট সময় এই মাত্র