ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা গভীর রাতেও বিদ্যুতের চাহিদা সর্বোচ্চের কাছাকাছি, তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে ব্যাটারিচালিত অটোরিকশা এনজিও ঋণ ও  ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে আদালতে মামলা চলমান এবং একাধিক বিয়ে করে গয়না ও টাকা পয়সা আত্মসাত মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী জনপ্রশাসনের শীর্ষ দুই পদে নতুন নিয়োগের আলোচনা, সম্ভাব্য তালিকায় একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা জেনেও কেন প্রার্থী দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক কাঁচা মরিচ আমদানিতে অর্ধেকে নেমেছে দাম, বেনাপোলে ৩০০ থেকে ১৫০-১৮০ টাকা মহেশখালীর মেগা প্রকল্প থেকে বন্যার্তদের পুনর্বাসন—রোববার কক্সবাজার ও চট্টগ্রামে তারেক রহমান বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে পুলিশের ব্যারিকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

অবৈধ ওয়াকি-টকির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান শুরু, মামলা ও জব্দ অব্যাহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

অবৈধ ওয়াকি-টকির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান শুরু, মামলা ও জব্দ অব্যাহত

তারিখ :২৫ জুন ২০২৬ ইং,| বৃহস্পতিবার,সময় দুপুর ০১:০০ মিনিট। ঢাকাসহ সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি এবং স্থাপনার বিরুদ্ধে সমন্বিত যৌথ অভিযান শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধ ওয়াকি-টকি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিটিআরসি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে যথাযথ অনুমোদন ছাড়া যেকোনো ধরনের বেতার যন্ত্র ব্যবহার ও বিক্রির বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি। বিটিআরসি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, “বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬)” অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য বিটিআরসি থেকে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ বরাদ্দ এবং বেতার যন্ত্রের নির্দিষ্ট লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। সংস্থাটি আরও জানিয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া কোনো বেতার যন্ত্র নিজের কাছে রাখা কিংবা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম দেশের বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিযোগ্য। বর্তমান পরিস্থিতিতে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা (সিকিউরিটি এজেন্সি), হোটেল, রেস্তোরাঁ, শপিং মলসহ ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক করেছে বিটিআরসি। কমিশনের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কোনোভাবেই ওয়াকি-টকি ব্যবহার করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এবং দেশে একটি সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশন। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিটিআরসি’র আইন অমান্য করে অবৈধ বেতার যন্ত্র ব্যবহার বা বিপণন কার্যক্রম চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিটিআরসি দেশের সকল নাগরিক, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে বৈধ লাইসেন্সের আওতায় ওয়াকি-টকি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা

অবৈধ ওয়াকি-টকির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান শুরু, মামলা ও জব্দ অব্যাহত

আপডেট সময় ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬