ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

পর্যটন খাতের উন্নয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

  তারিখ: ২৪ মে ২০২৬ ইং | সময়: ০৮:১২ মিনিট,  সকাল।

পর্যটন খাতের উন্নয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন

দেশের পর্যটন শিল্পকে আরও উন্নত, বিস্তৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে উচ্চপর্যায়ের ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। শনিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে গত ২১ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ সদস্যের এই কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; পররাষ্ট্রমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী; সংস্কৃতিমন্ত্রী; ভূমিমন্ত্রী; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী; রেলপথমন্ত্রী; নৌপরিবহন মন্ত্রী; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী; পরিকল্পনা প্রতিমন্ত্রী; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান। কমিটির কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দিতে ১৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে। এর মধ্যে ভূমি, স্বরাষ্ট্র, অর্থ বিভাগ, রেলপথ, গৃহায়ন ও গণপূর্ত, পররাষ্ট্র, সংস্কৃতি, পরিকল্পনা, সড়ক পরিবহন ও মহাসড়ক, পার্বত্য চট্টগ্রাম, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, পরিবেশ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবরা তথ্য ও পরামর্শ দিয়ে কমিটিকে সহায়তা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে কমিটির জন্য তিনটি প্রধান দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। প্রথমত, বাংলাদেশের পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকারকে সুস্পষ্ট নীতিগত পরামর্শ প্রদান করবে এই কমিটি। দ্বিতীয়ত, পর্যটন খাতের অপ্রকাশিত সম্ভাবনা, নতুন সুযোগ, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং দেশীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোর সমাধানের উপায় নির্ধারণ করবে। তৃতীয়ত, পর্যটন খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সম্প্রসারণের ক্ষেত্র নির্ধারণ করে তা বাস্তবায়নে কার্যকর কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করবে কমিটি। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি নতুন সদস্য ‘কো-অপ্ট’ বা অন্তর্ভুক্ত করতে পারবে। এ কমিটির সাচিবিক সহায়তার দায়িত্ব পালন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া নতুন এই কমিটি গঠনের ফলে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারির পর্যটন সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। সরকার জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

পর্যটন খাতের উন্নয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন

আপডেট সময় ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬