ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী

জেটিভি নিউজ বাংলা 

তারিখ: ২১ জুলাই ২০২৬ ইং,রাত ১২:১৩ মিনিট প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ভি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিবি হাফছা (৩৮) একই ক্যাম্পের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। ক্যাম্প ৮-ইস্টের ইনচার্জ (উপসচিব) গাজী শরিফুল হাসান জানান, বিকেলে পাহাড়ধসের ঘটনায় এক নারী মাটিচাপা পড়ে মারা যান। দুর্ঘটনার পর আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ হামিদ বলেন, থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি এখনও কাটেনি। নিরাপদ স্থানের অভাবে হাজারো রোহিঙ্গা পরিবার এখনো পাহাড়ের পাদদেশে বসবাস করছে। ফলে প্রায়ই প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। এর আগে, গত ৮ জুলাই টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে নারী ও শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে উখিয়া ও টেকনাফের প্রায় আট হাজার একর বনভূমিতে ৩২টি আশ্রয়শিবির গড়ে তোলা হয়। বর্তমানে এসব ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এর মধ্যে অন্তত এক লাখ রোহিঙ্গা ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ধসের কারণে এসব ক্যাম্পে প্রাণহানির ঘটনা ঘটে, যা সংশ্লিষ্টদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী

আপডেট সময় ২৪ ঘন্টা আগে