ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে

জেটিভি নিউজ বাংলা

তারিখ :২১ জুলাই ২০২৬ ইং,সময় সকাল ১০:২১ মিনিট।

রাজধানীর বারিধারা এলাকায় ময়লার ডিপোর ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘটিত গুলির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. হেলাল মিয়া (৪০), সৈয়দ এনামুল হক লাবু (৪৬) এবং মোশারফ হোসেন (৩৩)। তারা এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি। র‌্যাব জানায়, সোমবার (২০ জুলাই) র‌্যাব-১-এর একটি দল বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া এলাকার স্কাইব্লু রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযুক্তরা সেখানে আত্মগোপনে ছিলেন। র‌্যাবের তথ্যমতে, রবিবার (১৯ জুলাই) রাতে ব্যবসায়ী ও মামলার বাদী শহীদ মিয়া (৪৫) কালাচাঁদপুর এলাকা থেকে একটি পিকআপে করে ময়লা নিয়ে বারিধারা কে-ব্লকের ডিপোতে যান। এ সময় গ্রেফতার তিনজনসহ আরও কয়েকজন চারটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় শহীদ মিয়ার সঙ্গে থাকা তার ছোট ভাই তৌহিদ প্রাণ বাঁচাতে ময়লার গাড়ির নিচে লুকানোর চেষ্টা করেন। তবে হামলাকারীদের ছোড়া একটি গুলি তার হাঁটুর নিচে পায়ে বিদ্ধ হয়। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল ত্যাগ করার আগে হামলাকারীরা হুমকি দিয়ে বলে, "ময়লার ডিপোতে কাজ করলে তোদের প্রাণে মেরে ফেলব।" একই সময়ে সেখানে থাকা আরও কয়েকজন শ্রমিককে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। পরে সহকর্মী কামাল মিয়া (৫২) ও কামরুল (১৫) আহত তৌহিদকে প্রথমে ভাটারার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হয়। জানা গেছে, তৌহিদ শরীফ উদ্দিন জুয়েলের অধীনে মাসিক বেতনে ময়লা পরিবহনের কাজ করতেন। ঘটনার পর আহত তৌহিদের বড় ভাই শহীদ মিয়া বাদী হয়ে গুলশান থানায় বরকতুল্লাহ শুভ (২২), হেলাল, লাবু, মোশারফসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-১৫-এর সহায়তায় বান্দরবান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে

আপডেট সময় ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬