ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, একজন আহত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ডেস্ক  

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, একজন আহত

  রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুর এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিরপুরে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরিত হলে মার্কেটের সামনে ফুটপাতে থাকা এক দোকানি আহত হন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার একটি পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অন্যদিকে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি সিগন্যালের পাশের একটি বটগাছে স্থাপিত বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়নি। এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এসব বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, একজন আহত

আপডেট সময় ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫