ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ডেস্ক 
 
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত

  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হবে। তার জন্য অপেক্ষা করতে হবে।” একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন। তবে কোন দল বা আসন থেকে তিনি নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি। কিছুদিন আগেই তিনি কুমিল্লা থেকে স্থানান্তর হয়ে ঢাকা-১০ এলাকার ভোটার হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেও পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায়– তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান মাহফুজ আলম। দেশের গুরুত্বপূর্ণ এই দুই উপদেষ্টার পদত্যাগকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত

আপডেট সময় ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫