ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মহাসড়ক অবরোধ

  চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মিঠাদিঘী এলাকায় এ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘অবৈধ নমিনেশন মানি না, মানব না’ এবং ‘টাকার বিনিময়ে নমিনেশন মানি না মানব না’—এমন নানা স্লোগান দিতে থাকেন। অবরোধের কারণে রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী থেকে কেরানিহাট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। বিক্ষোভকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, চট্টগ্রাম-১৫ আসনে তৃণমূলের মতামত উপেক্ষা করে ‘জনগণের প্রার্থী’ হিসেবে জনপ্রিয় মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হয়নি। তারা বলেন, অবিলম্বে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে হবে। এ জন্য তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি দাবি জানান। এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় একই দাবিতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন

চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫